
মো: আমিনুল ইসলাম, দৌলতপুর (প্রতিনিধি) মানিকগঞ্জ
মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার ৫৩ তম জাতীয় সমবায় দিবস ২০২৪ পালিত হয়।
“সমবায় গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ “শীর্ষক প্রতিপাদ্য সামনে রেখে ২রা নভেম্বর শনিবার দৌলতপুর উপজেলা হলরুমে ৫৩ তম জাতীয় সমবায় সমবায় দিবস পালিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ ফিরোজুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আহসাবুল আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহ আলম সভাপতি উপজেলা প্রেসক্লাব।
এ সময় আরো উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন দপ্তর সম্পাদক মোঃ নুরুল ইসলাম কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ আমিনুল ইসলাম ও সদস্য এস কে রাসেল সহ বিভিন্ন সমবায় সমিতির সভাপতি এবং সদস্যগণ