
মো: আমিনুল ইসলাম, দৌলতপুর (প্রতিনিধি) মানিকগঞ্জ
ষষ্ঠ উপজেলা নির্বাচনের, দ্বিতীয় ধাপে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলা নির্বাচনে কোন আনাকাঙ্খিত ঘটনা না ঘটে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে ভোট গ্রহণ।
দৌলতপুর উপজেলায় ৮টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৫৪১৯১,পুরুষ ভোট সংখ্যা ৭৭৭৭১,মহিলা ভোটার সংখ্যা ৭৬৪২০,মোট কেন্দ্র৬১টি, মোট কক্ষ ৪৪৭টি, ২১শে মে ভোট গ্রহণ হয়েছে।
দৌলতপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে বিজয়ী লাভ করেছেন মো: শফিকুল ইসলাম ২২৬১০ভোট পেয়ে।
ভাইয়ের চেয়ারম্যান (পুরুষ) শামছুর রহমান ২৬২০৫ভোট পেয়ে বিজয়ী হয়েছে।
ভাইস চেয়ারম্যান( মহিলা) ফরিদা ইয়াসমীন ১৯০১৫ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
নির্বাচিত চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম বলেন, মানুষ আমাকে ভালোবাসা দিয়েছে জানিনা আমি এই ঋণশোধ করতে পারব কিনা আমি আপনাদের সেবা করে যেতে চাই।
ভাইয়ের চেয়ারম্যান শামসুর রহমান বলেন, মানুষের ভালোবাসায় আমি মুগ্ধ আমি কৃতজ্ঞ আমি ভুলবো না দৌলতপুরবাসীকে।
ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমীন বলেন, সবাই আমার জন্য দোয়া করবেন আমি দৌলতপুরবাসীর জন্য কাজ করে যেতে চাই।