
দৌলতপুর (প্রতিনিধি) মানিকগঞ্জ
দৌলতপুর উপজেলা বাচামারা ইউনিয়নে বাতান সুপার মার্কেটে ফুটবল খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
৭ই অক্টোবর ( সোমবার) দৌলতপুর উপজেলা বাঁচামারা ইউনিয়নে কল্যাণপুর দক্ষিণখন্ড নব উদায়ন স্মৃতি সংগ ক্লাবের উদ্যোগে আনিসুর রহমান গোল্ডকাপ ফুটবল খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আনিসুর রহমান, সাধারণ সম্পাদক, দৌলতপুর উপজেলা বিএনপি। খেলাটির সভাপতিত্ব করেন মোহাম্মদ তোজাম্মেল হক। আরো উপস্থিত ছিলেন দৌলতপুর থানার এসআই মোঃ নুরুল ইসলাম সহ অনেকেই।
প্রধান অতিথির বক্তব্য মোঃ আনিসুর রহমান বলেন বর্তমান যুগের ছেলে মেয়েরা মোবাইল এবং নেশায় আসক্ত আমরা তা থেকে উত্তরণের জন্যই এই খেলাটি আয়োজন করেছি সবাইকে ধন্যবাদ জানাই সবাই আমাদের সার্বিক সহযোগিতা করার জন্য।