
বেরোবি প্রতিনিধি
তজিবুর রহমান
আজ রবিবার(২৮ জানুয়ারি) বেরোবিতে (বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর) দ্বিতীয় বারের মতো পিঠা উৎসব পালিত হলো নানা আয়োজনের মধ্যে দিয়ে। টঙের গানের আয়োজনে ছিলেন ফকির সাহেব।
ষড়ঋতুর দেশ বাংলাদেশ। এগুলোর মধ্যে অন্যতম ঋতু হলো শীতকাল। শীতকালে নতুন ধান আসে। ঘরে ঘরে পিঠা বানানোর উৎসব শুরু হয়। এগুলোর যেমন বিভিন্ন নাম, তেমন রূপের বাহার। ভাপা পিঠা, চিতই পিঠা, পুলি পিঠা, পাটিসাপটা সহ আরও অনেক পিঠা বানানো হয় সবার ঘরে ঘরে। এই পিঠা উৎসবকে আরো জাকজমক করার লক্ষ্যে আজ বেরোবির স্বাধীনতা স্মারক মাঠ প্রাঙ্গনে বিশ্ববিদ্যালয়টির অন্যতম ব্যান্ড ‘টঙের গান’ এর আয়োজনে ছিলো বিভিন্ন চমক।
সারা বছর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় মেতে থাকে নানান আয়োজনে। বিকাল পাঁচটায় রম্য বিতর্ক দিয়ে শুরু হয় আজকের আয়োজন। রাতে আজ প্রথম বারের মতো স্টেজ মাতালেন ফাকির সাহেব !!
ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের তৈরি পিঠা দিয়ে নয়টি স্টলে বসেন । দেশের বিভিন্ন জেলার শিক্ষার্থীরা তাদের এলাকার ঐতিহ্যবাহী পিঠা তৈরি করে সেখানে বিভিন্ন স্টলের মাধ্যমে উপস্থাপন করবেন সাধারণ শিক্ষার্থীদের সামনে।
টঙের গানের ভোকালিস্ট এবং আয়োজক আবির বলেন ‘ সংস্কৃতির সঙ্গে দেশের সকল মানুষকে একই বন্ধনে আবদ্ধ রাখতেই আমাদের আজকের এই আয়োজন ‘।
একাধিক সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়’ উক্ত আয়োজন বেরোবি শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দিত। প্রিয় ঝতুতে তারা ক্যাম্পাসের এমন উৎসব মুখর পরিবেশ খুবই উপভোগ করছে !!!
আয়োজক টঙের গান ব্যান্ড ২০২২ সালে “ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জ ” এবং ২০২৩ সালে “জয় বাংলা ইউ্যুথ আওয়ার্ড” পেয়েছিলেন ।