পীরগঞ্জ প্রতিনিধি
-গাইবান্ধা জেলার সাদুল্যাপুর ধাপেরহাট নামক স্থানেএক্সিডেন্ট এর দুর্ঘটনা ঘটে দক্ষিণবন্দরে উত্তরা ব্যাংকের সন্নিকটে এনা ট্রাভেলসের ধাক্বায় এক মোটরসাইকেল আরোহী এবং দুই শিশু আহত হয়েছে । আহতদের মধ্যে সাইকেল আরোহী ধাপেরহাট সাহাপাড়ার প্রদীপ সাহা ( ৫৫), প্রদীপ সাহার ছেলে কৈশিক (৭) বিপুলের ছেলে বর্ষণ (৭) ।
স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদে জানা যায়, রংপুর থেকে ছেড়ে আসা ঢাকা মহাখালী গামী এনা ট্রাভেলস ধাপেরহাটে নির্মানাধীন ফ্লাইওভারের বাম পাশ দিয়ে দক্ষিণ দিকে যাচ্ছিল । অপরদিকে মোটরসাইকেল আরোহী প্রদীপ সাহা তার ছেলে কৈশিক, বিপুলের ছেলে বর্ষণ ও তারাপদর ছেলের সূর্যকে নিয়ে মহাসড়কের পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে আসতে ছিল । এ সময়ে ট্রাভেলস এসে মোটরসাইকেলে ধাক্কা দেয় । আহত তিনজনকে দ্রুত সরে নিলে এনা ট্রাভেলস এর নিচে থাকা মোটরসাইকেল থাকা অবস্থায় গাড়িটি আবার টান মেরে চলে যেতে ধরে এবং মোটরসাইকেলটি গাড়ির সাথে খানিকটা জায়গা টেনে হেছরে যায় । ফোনে স্থানীয় লোকজন গাড়িটিকে আটক করে । মোটরসাইকেলে থাকা অপর শিশু তারা পদর ছেলে সুর্যের তেমন কোনো ক্ষতি হয়নি ।আহতদের কে চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে ভর্তি করা হয় ।
