
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত ৭০০ পিস শাড়ি বিতরণ করেছেন নওগাঁ -২ আসনের জামায়াতের এমপি এনামুল হক।
বুধবার সকাল ১০ টায় ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতের আমির মাওঃ কামরুজ্জামানের সভাপতিত্বে শাড়ি বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। নওগাঁ -২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এনামুল হক প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে শাড়ি বিতরণ উদ্বোধন করেন।
এমপি এনামুল হক জানান প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত ৭০০ পিস শাড়ির ৩০০ পিস ধামইরহাট ও অবশিষ্ট ৪০০ পিস পত্নীতলা উপজেলায় বিতরণ করা হবে। উক্ত কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, মারুফ আহমেদ, ধামইরহাট উপজেলা জামায়াতের আমির মাওঃ কামরুজ্জামান, নায়েবে আমির মাওঃ আতাউর রহমান, সেক্রেটারি রেজোয়ান প্রমুখ।