
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানে শহীদদের অন্যতম ধামইরহাটের একমাত্র শহীদ বায়েজীদ বোস্তামী স্মরণে উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সন্ধ্যায় এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তৌফিক আল জুবায়েরের সভাপতিত্বে শহীদ পরিবারের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওঃ আতাউর রহমান, ধামইরহাট উপজেলা বিএনপির নেতা হানজালা, আনারুল ইসলাম, উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্মরণসভায় শহীদ পরিবারের পক্ষে শহিদের ছোটভাই কারিমুল ইসলাম স্মৃতি চারণ করেন। স্মরণসভায় বক্তারা শহীদ পরিবারকে যথাযথ প্রক্রিয়ায় পুনর্বাসন নিশ্চিত এবং প্রশাসনের পাশাপাশি সমাজের সকল স্তর থেকে বৈষম্য দূরীকরণের দাবি উত্থাপন করলে উপজেলা প্রশাসন আন্তরিকতার সাথে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন বলে স্মরণসভার সম্মানিত সভাপতি উল্লেখ করেন; এই প্রক্রিয়ায় সমাজের সকল শ্রেণী -পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।