
নওগাঁ প্রতিনিধি
নওগাঁর বিভিন্ন উপজেলায় ইটভাটা বন্ধের প্রতিবাদে হয়েছে মানববন্ধন, এতে অংশগ্রহণ করে ইটভাটা মালিক ও শ্রমিকরা, আত্রাই, মহাদেবপুর, ধামুরহাটসহ আরো কয়েকটি উপজেলা,
চলতি মৌসুমে অবৈধ ইটভাটা বন্ধের সরকারি নির্দেশনার পর,
কাজ হারানোর আশঙ্কায় নওগাঁর বদলগাছী উপজেলায় মানববন্ধন করেছে ইটভাটার শ্রমিক ও মালিক সমিতি । কোটি কোটি টাকার বিনিয়োগ ও হাজার হাজার শ্রমিকের জীবন-জীবিকা রক্ষায় ইটভাটা পরিচালনার অনুমতি চেয়ে বুধবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায়, ইটভাটা মালিক সমিতির
উপজেলা পরিষদ প্রধান ফটকের সামনে ৩০ মিনিট ব্যাপী এই কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ ইট প্রস্তুতকারক মালিক সমিতির আয়োজনে অনুষ্ঠিত এই মানববন্ধনে উপজেলার বিভিন্ন ইটভাটায় কর্মরত বিপুল সংখ্যক শ্রমিক অংশ নেন। মানববন্ধনে শ্রমিকরা ইটভাটা বন্ধ না করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান এবং তাদের পরিবার-পরিজন নিয়ে চরম অনিশ্চয়তার কথা তুলে ধরেন। মানববন্ধন শেষে বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান সনি -এর বরাবর ইটভাটা মালিক সমিতির পক্ষ থেকে একটি স্মারকলিপি পেশ করা হয়।
যদি এই মুহূর্তে ইটভাটা বন্ধ করে দেওয়া হয় লক্ষ লক্ষ টাকার কাঁচামাল নষ্ট হবে। ইটভাটা বন্ধ হলে গ্রামের বিশাল সংখ্যক শ্রমিক বেকার হয়ে পড়বে এবং তাদের পরিবার-পরিজনদের জীবন-জীবিকা চরম সংকটে পড়বে। বহু বছর ধরে দেশের অর্থনীতিতে অবদান রাখা এই শিল্প বন্ধ হলে সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে। এছাড়াও সমিতির পক্ষ থেকে মানবিক দিক বিবেচনা করে চলতি মৌসুমে ইটভাটা পরিচালনার অনুমতি প্রদানের জন্য জোর আবেদন জানানো হয়েছে।
বদলগাছী ইটভাটা মালিক সমিতির আহবায়ক এনামুল হোসেনের বক্তব্যে তিনি বলেন,
আমরা সরকারকে নিয়মিত ট্যাক্স, ভ্যাট, দিয়ে ইটভাটা চালাচ্ছি।
ইটভাটা বন্ধ করে দিলে হাজার হাজার শ্রমিক কাজ হারাবে, যা তাদের এবং তাদের পরিবারের জন্য ভয়াবহ পরিস্থিতি তৈরি করবে। এই সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের মতো সাধারণ মালিক এবং শ্রমিকদের কথা ভাবা উচিত। আমরা চাই সরকার মানবিক দিক বিবেচনা করে। ইটভাটা
পরিচালনার অনুমতি দিক, যাতে আমরা আমাদের ঋণের বোঝা মেটাতে পারি এবং শ্রমিকরা যেন কাজ হারিয়ে বেকার হয়ে না থাকে।
এসময় উপস্থিত ছিলেন, বদলগাছী ইটভাটা মালিক সমিতির আহ্বায়ক এনামুল হোসেন,বদলগাছী ভাটা মালিক সমিতির যুগ্ন আহবায়ক চঞ্চল হোসেন,যুগ্ন আহবায়ক খান শাহাদাত হোসেনসহ মালিক সমিতির সদস্যবৃন্দ ও শত শত শ্রমিকরা,
তারা অবিলম্বে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে স্মারকলিপির বিষয়টি বিবেচনা করে শ্রমিকদের কর্মসংস্থান রক্ষার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান।#