
নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁয় মোঃ রেজাউল ইসলাম(৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে লক্ষাধিক টাকা আত্মসাৎ এর অভিযোগ করেছেন মোঃ ফুলবাস(৭০) নামের অসহায় বৃদ্ধ।
ভুক্তভোগীর করা অভিযোগ অনুযায়ী অভিযুক্ত রেজাউল ইসলাম জেলার মান্দা উপজেলার গোবিন্দপুর গ্রামের মোঃ মোবারক হোসেনের ছেলে। বিগত দিনে ভুক্তভোগীর সাথে অভিযুক্ত ওই ব্যক্তির সুসম্পর্ক থাকায় দফায় দফায় প্রায় ছয় লক্ষাধিক টাকা কর্য্য হিসেবে গ্রহন করেন রেজাউল। তবে সে সম্পর্ক হার মানে অর্থের কাছে, শুরু হয় নানা বিপত্তি। দিন পেরিয়ে বছর, বছরও পেরিয়েছে বেশ কয়েকটা, তবে ফুলবাস ফিরে পায়নি পাওনা টাকা। গ্রাম্য শালিসে একাধিকবার টাকা ফেরতের প্রতিশ্রুতি দিলেও তা এখনো পালন করেনি রেজাউল।