নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় জমি সংক্রান্ত জেরে মারপিটের অভিযোগ করা হয়েছে। নওগাঁ সদর মডেল থানাধীন নিন্দইন মৌজাস্থ আব্দুল বারিক, পিতা- মোঃ হবিবর রহমানের ভোগ দখলীয় সম্পত্তিতে অনধিকার প্রবেশ করিয়া টিউবওয়েল স্থাপন করাকে কেন্দ্র করে মারপিটের অভিযোগ হয়।
অভিযোগ সূত্রে জানা গেছে, মোঃ আব্দুল বারিক, পিতা- মোঃ হবিবর রহমানের জমি নিয়ে মোঃ আজিজুল ইসলাম সরদার, পিতা- মৃত আশরাফ আলী সরদার, ২। মোঃ মাসুদ রানা, পিতা- মোঃ আজিজুল ইসলাম সরদার, ৩। মোঃ সাইদুল ইসলাম, ৪। মোঃ মফিজ উভয় পিতা- মৃত ওসমান আলী সরদার, ৫। মোঃ কালাম, পিতা- মৃত তয়েজ উদ্দিন, ৬। মোঃ সাইফুল ইসলাম, পিতা- মৃত আক্কাস আলী সরদার সর্ব সাং- নিন্দাইন, থানা ও জেলা- নওগাঁগণদের সাথে মারপিটের ঘটনা ঘটে।
আসামীরা সহ আরো অজ্ঞাতনামা ৭/৮জন আসামী বেআইনী জনতায় দলবদ্ধ হইয়া হাতে লাঠি, লোহার রড, ধারালো হাসুয়া, চাকু, ছোরা ইত্যাদি সহ মারাত্মক অস্ত্রে সজ্জিত হইয়া একই উদ্দেশ্য সাধন কল্পে আমাদের উক্ত সম্পত্তিটি জবর দখল করার উদ্দেশ্যে দখলীয় সম্পত্তিতে অনধিকার প্রবেশ করিয়া টিউবওয়েল স্থাপন করে থাকে। উক্ত সময় আমার পিতা আগাইয়া গিয়া আসামীদের অন্যায় কাজের বিষয়ে প্রতিবাদ করা মাত্রই ১নং আসামী হুকুম দিয়া সে সহ সকল আসামীরা মিলে আমার পিতাকে হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারী ভাবে মারপিট করিয়া আহত করেন। আহত অবস্থায় মোঃ হবিবর রহমানকে হাসপাতালে চিকিৎসা জন্য ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের আব্দুল বারিকের সাথে কথা বলে জানা গেছে, আমার নিন্দইন মৌজার ০৪ শতক সম্পত্তি, যা আমরা ক্রয় সূত্রে প্রাপ্ত হইয়া ৪০/৫০ বছর যাবৎ ভোগ দখল করে আসিতেছি। জোরপূর্বক আমাদের জমি দখল করার পায়তারা করছে। প্রশাসনের কাছে আমাদের দাবী তদন্ত করে সঠিক সুরাহা করার দাবী করছি।
বিবাদী মাসুদুর রহমান বলেন, আমি কোন জমি দখল করিনি একটি পরিবারের পানি সমস্যা সমাধান করার লক্ষে টিউবওয়ল স্থাপন করেছি, তাদের যদি কোন দাবী থাকে বসে কাগজ দেখে জমি পাইলে ছেড়ে দিবো।
এবিষয়ে নওগাঁ সদর মডেল থানা অফিসার ইনচার্জ ফায়সাল বিন আহসান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহন করা হবে।
