
চন্দন কুমার বর্মন, উপজেলা প্রতিনিধি, মহাদেবপুর নওগাঁ।
১৮ই ফেব্রুয়ারি রোজ রবিবার বেলা ১১ টায় আধুনিক পোশাকের সৃজন সমাহার স্লোগান কে ধারণ করে “লীলাবতী”র আনুষ্ঠানিকভাবে দ্বার উন্মোচন হয়েছে।
লীলাবতী মূলত বাটিক,বুটিক, টাইডাই,ব্লকপ্রিন্ট, হ্যান্ডপেইন্ড সহ সব ধরনের দেশীয় আধুনিক ও রুচি সম্মত পোশাকের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করেছে।
লীলাবতীর দ্বার উন্মোচনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ষিয়ান রাজনীতিবিদ সুনামধন্য ব্যবসায়ী উদ্যোক্তা ও সমাজসেবক এবং বাংলাদেশ আওয়ামী লীগের নওগাঁ জেলা শাখার সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল খালেক, “লীলাবতী”র স্বত্বাধিকারী কাজী নাজমুন নাহার নীলা এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।