
জেলা প্রতিনিধি :
নওগাঁর বদলগাছীতে সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ৩০.০৯.২০২৪)বিকেল সাড়ে ৪ টার দিকে বদলগাছী উপজেলার সামনে এ মানববন্ধন আয়োজন করেন উপজেলার একাধিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
এসময় বক্তারা বলেন, শিক্ষার প্রাথমিক স্তর প্রাইমারি শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষায় ভীত ভালো ভাবে তৈরি না হলে কোন শিক্ষায় ভালোভাবে গ্রহণ করতে পারবে না। তাই প্রাইমারি পর্যায়ে সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখতে শিক্ষকদের আর্থিক, মানসিক এবং সামাজিক মর্যাদা বৃদ্ধি করতে হবে। তাছাড়া শিক্ষার মান ভালো করা সম্ভব নয়। তাই অবিলম্বে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানান।
মানববন্ধনে এস, এম, আবু সাইদ রিপুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, আব্দুল রাজ্জাক, আলমগীর শপন, কালাম, জুয়েল, শামীমসহ উপজেলার বিভিন্ন শিক্ষকরা।