
নওগাঁ প্রতিনিধি
নওগাঁ নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের শ্যামপুর ঝিগাতলা এলাকা থেকে মাদক কারবারী ৬ জন কে আটক করে রাব-৫।পরে তাদের বিরুদ্ধে মাদকের মামলা দিয়ে নিয়ামতপুর থানায় সোপর্দ করে।বিষয়টি নিশ্চিত করেন নিয়ামতপুর থানার ওসি মাইদুল ইসলাম।আটক কৃতরা হলেন,শ্যামপুর গ্রামের মৃত সিধুর ছেলে সিতেন (২৮)শ্রী মঈল তিকির ছেলে শ্বপন (২৯),সমর রাজের ছেলে রঞ্জিত (৪৫),ও সনজিত কুমার (২৪) লতিফ পুরের মছিরের ছেলে মহসিন রেজা (২৭), এবং কেয়ামতের ছেলে মোজাম্মেল হক( ৪৫)।ওই সময় রাব-৫ এর একটি দল ঔ এলাকায় অবস্থান করছিল।গোপন সংবাদ পেয়ে তারা ঔ এলাকায় অভিযান পরিচালনা করে।১৫০০ লিটার চোরাই মদ উদ্ধার করে এবং ৬ মাদক কারবারিকে আটক করে।
আহসান মনজিল নওগাঁ সদর।