
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি :
নড়াইল সদর উপজেলায় আকবর মুন্সি (৬৫) নামের এক ইজিবাইক চালকের গলা ও পুরুষাঙ্গ কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আউড়িয়া ইউনিয়নের শড়াতলা গ্রামের একটি বাঁশ বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মরদেহটি বাঁশ বাগানের ভেতরে গাছের সঙ্গে গামছা দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে এখানে ফেলে রেখেছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে এটি একটি নৃশংস হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। বিস্তারিত তদন্ত চলছে।”
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে হত্যার কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।