নড়াইল সংবাদদাতা
মাদক ব্যবসায়ের সাথে সংশ্লিষ্ট মোঃ জনি খান(৩২) ও মোঃ রাজিব শেখ(৩৭) নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে নড়াইল লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ জনি খান কাশিমপুর গ্রামের জনৈক মোস্তফা কামালের ছেলে এবং মোঃ রাজিব শেখ একই গ্রামের মোঃ পান্নু শেখের ছেলে। ১০ সেপ্টেম্বর (রবিবার) লোহাগড়া থানাধীন এড়েন্দা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জনাব নাসির উদ্দিনের তত্ত্বাবধানে এসআই(নি:) সুজিত সরকার ও এএসআই(নি:) ছদরুল আলম সঙ্গীয় ফোর্সসহ লোহাগড়া থানার এড়েন্দা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকে ৪০০(চারশত) গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।
