
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি ::
কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের নানকরা পূর্বপাড়া গুচ্ছগ্রামে অতিবৃষ্টির কারণে ভেঙে যায় চার সন্তানের জনক হতদরিদ্র অটোরিকশা চালক মোঃ রতনের মাটির দালানের বসতঘর। নতুন ঘর নির্মাণের টাকা নেই তাঁর। এক পর্যায়ে নানকরা ফাউন্ডেশনের কাছে সহায়তা চায় রতন। পরবর্তীতে নানকরা ফাউন্ডেশনের সদস্যরা সম্মিলিত সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমাজের বিত্তবান ও প্রবাসীদের নিকট অর্থ পাঠানোর আহবান জানায়। প্রবাসী ও মানবিক মানুষের দেয়া অর্থায়নে রতনের নতুন বসতঘর নির্মাণ করে দেয় নানকরা ফাউন্ডেশন। গতকাল ঘর হস্তান্তরকালে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা আইয়ুব আলী পাটোয়ারী। চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশনের প্রতিষ্ঠাতা মোঃ হোসেন নয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বপ্নপূরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ মোশাররফ হোসেন, জাহাঙ্গীর হোসেন শাহেদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এ কে আজাদ রাসেল, পাঁচরা জনকল্যাণ সংস্থার সভাপতি নুর মোহাম্মদ সুমন, স্থানীয় ইলিয়াছ পাটোয়ারী, সাংবাদিক মোঃ এমদাদ উল্যাহ, ব্যবসায়ী আবুল হাশেম, ব্যবসায়ী জয়নাল মজুমদার, নানকরা ফাউন্ডেশনের আলমগীর হোসেন, হাসান পাটোয়ারী। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মাওলানা আবুল খায়ের। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা এমরান হোসেন ভুঁইয়া মাসুদ, নানকরা ফাউন্ডেশনের মোঃ শামীম, শিমুল মজুমদার, কিরণ পাটোয়ারী, নজরুল চৌধুরী, মিজান চৌধুরী, মোঃ সজীব, সাগর পাপাটোয়ারী, রাফি পাটোয়ারী, সুমন পাটোয়ারীসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নানকরা ফাউন্ডেশনের হাসান পাটোয়ারী বলেন, ‘নিজের একটা ঘর’ শুধু চার দেয়ালের একটি অবকাঠামো নয়-এটি স্বপ্ন, নিরাপত্তা এবং মর্যাদার প্রতীক। বিত্তবানদের উচিত, সমাজের গৃহহীন মানুষের পাশে দাঁড়ানো।
নতুন ঘর পাওয়া অটোরিকশা চালক মোঃ রতন বলেন, ‘গত ১৮ জুন অতি বৃষ্টিতে আমার থাকার মাটির ঘরটি ভেঙে যায়। নানকরা ফাউন্ডেশনের কাছে সহায়তা চেয়েছি। তারা আমার পরিবারকে একটি নতুন ঘর উপহার দিয়েছে। মহান রবের দররবারে নানকরা ফাউন্ডেশনের সকলের জন্য দোয়া করছি’।