
মিজানুর রহমান
তাহিরপুর,সুনামগন্জ।
আধিপত্য বিস্তার করে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পাটলাই নদীসহ বিভিন্ন নদীপথে বেপরোয়া চাঁদাবাজি করে আসছে বিএনপি পরিচয়ধারীরা।তারা এতই ভয়ংকর তাদের ভয়ে স্থানীয় বাসিন্দারা সব সময় আতংকে থাকেন। হামলা মামলার ভয়ে অনেক গনমাধ্যম কর্মীও মুখ খুলতে নারাজ।
এবার বেপরোয়া চাঁদাবাজির বিরুদ্ধে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন চাঁদাবাজিরোধে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
গত ৭ সেপ্টেম্বর
অভিযোগে উল্লেখ করেন তাহিরপুরে চাঁদাবাজিসহ নির্যাতনমূলক ব্যবসায় বিএনপি নেতাকর্মীরা সরাসরিজড়িত রয়েছেন। ছাত্র—জনতার আন্দোলনের ফলে দেশে স্বৈরশাসকের অবসান হয়। সাধারণ মানুষ আওয়ামী সরকারের অত্যাচার জুলুম নির্যাতন হতে স্বস্তি পেতে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির প্রতি ভরসা করে আছে। ইতোমধ্যে দলের হাই কমান্ডের কঠোর নির্দেশনাও রয়েছে যে, দলীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ গণআকাঙ্খার বিপরীত কোন কর্মকাণ্ডে যেন না জড়িয়ে পড়েন কিন্তু তাহিরপুরে সেই নির্দেশনা মানা হচ্ছে না। উপজেলায় আওয়ামীলীগ দলীয় নেতাকর্মীদের নিয়ন্ত্রণে থাকা অবৈধ চাঁদা আদায়ের সকল উৎস, বিভিন্ন হাট-বাজার, নৌকাঘাট ও সমিতি দখল এবং বালু মহালে সমঝোতায় জনদুর্ভোগ ও সাধারণ মানুষের উপর নিপীড়ন চালানো হচ্ছে। ফলে জনসাধারণের মধ্যে দলীয় ভাবমূর্তির বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আরো স্পর্শকাতর বিষয় উল্লেখ করে দলীয় হাইকমাণ্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপির এ নেতা।
অভিযোগ প্রসঙ্গে রুহুল আমিন বলেন আমাদের নেতা তারেক রহমান সকলকে সতর্ক করে দিয়েছেন। তিনি নির্দেশ দিয়েছেন সাধারণ মানুষ বিরক্ত হয় এমন কোন কাজে দলের নেতারা যাতে যুক্ত না হয়। কিন্তু তাহিরপুরে এই নির্দেশনা না মানায় আমি এই আবেদন করেছি।