
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে ক্যাম্পাসে মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বুধবার (২০ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কাঠাঁলতলা থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন বিভাগ প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে এসে স্বাগত মিছিল শেষ হয়।
মিছিলটির নেতৃত্ব দেন জবি ছাত্রদলের ১নং যুগ্ম আহ্বায়ক সুমন সরদার। এসময় নেতাকর্মীরা নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে ক্যাম্পাসে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুন্দর পরিবেশ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ তৈরিতে ছাত্রদল কাজ করে যাচ্ছে।স্বাগত মিছিলে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দীন সৌরভ, সাখাওয়াতুল ইসলাম খান পরাগ, রাকিব তালুকদার, আরিফুল ইসলাম আরিফ, ইয়াসির আরাফাত, রায়হান হোসেন অপু, রবিন মিয়া শাওন, মেহেদী হাসান এবং আবদুল্লাহ আল মামুন।এছাড়াও আহ্বায়ক সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাইমুর রহমান, মামুন, রাহাত, ইমন, লিমন, সজিব, মিঠু, মাসফিক, মনির, রেদুওয়ান, লাইস, সাইফুল, রেজু, নাইমুর, কাইয়ুম, কামরুল, নাইম, ইভান, সাদিক, রানা, শাহিন, বাবু, প্রিয়ন্ত, হুরায়রা, আশরাফুল, টিংকু, সাব্বির, সৌরভ, ফয়সাল, আকরাম, জয়া, মিথিল, নাইম, নয়ন, সুমন, রায়হান, সাকিব, মাইদুল, রাইয়ান ও সিয়ামসহ ১৯তম, ২০তম ও ২১তম ব্যাচের অন্যান্য নেতাকর্মীরা।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সুমন সরদার বলেন, নবীন শিক্ষার্থীদের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে নিরাপদ, সুন্দর ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করতে চাই। নতুন শিক্ষার্থীরা যেন কোনো ধরনের হয়রানি বা ভীতির মধ্যে না থাকে, সে বিষয়ে ছাত্রদল সচেতন থাকবে। পরে নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সামনে গিয়ে নবাগতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।