
স্পোর্টস ডেস্ক
তবে মাঠের খেলা শুরুর আগে ভিন্ন কারণে আগ্রহের জন্ম দিয়েছে আফগানিস্তান। কৌতুহলের কেন্দ্রে দুই আফগান ওপেনার হাসান ইশাখিল ও উসমান শিনওয়ারি। তবে নিজেদের কারণে নয়, সিনিয়র জাতীয় দলের দুই ক্রিকেটারের আত্মীয় হওয়ার কারণে তাদের নিয়ে এই আলোচনা। যদিও ইশাখিল-শিনওয়ারি দুজনেই নিজেদের যোগ্যতা প্রমাণ করে দলে জায়গা করে নিয়েছেন।
হাসান ইশাখিল আফগানিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ নবির ছেলে। আর উসমান শিনওয়ারি আফগানিস্তানের টি-টোয়েন্টি দলের নিয়মিত অধিনায়ক রশিদ খানের ভাগ্নে। কাল থেকে শুরু হতে যাওয়া যুব বিশ্বকাপে ইশাখিল-শিনওয়ারি জুটির ওপর থাকবে দলের ইনিংস শুরু করার গুরুদায়িত্ব। তারা সাফল্যে পেলে আফগান ক্রিকেটের পরবর্তী প্রজন্ম সম্পর্কে আভাস পাবে ক্রিকেটবিশ্ব।