ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদে ১৪ দলের শরিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার চেষ্টা চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় কমিটি।
তারাই ধারাবাহিকতায় নবীনগর উপজেলা জাসদের সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করতে তোড়জোড় চলছে জেলা জাসদের পক্ষ থেকে।
সেই লক্ষ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়ন কমিটি হালনাগাদ ও নতুন করে করার চেষ্টা অব্যাহত রয়েছে।
এই উদ্যোগের অংশ হিসেবে নবীনগর পৌর জাসদের কমিটি গঠন করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা জাসদ কার্যালয়ে নবীনগর পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের একঝাঁক পরিচ্ছন্ন নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে নবীনগর পৌর জাসদের কমিটি গঠন করা হয়েছে।
২১ সদস্য বিশিষ্ট এই কমিটির সভাপতি করা হয়েছে সাবেক ছাত্রনেতা আলী নেওয়াজ খান ও সাধারণ সম্পাদক করা হয়েছে বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী মোহাম্মদ হোসেন শান্তিকে।
উপজেলা জাসদের নেতৃবৃন্দের উপস্থিতিতে সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫(নবীনগর)আসন থেকে ১৪ দলের মনোনয়ন প্রত্যাশী জেলা জাসদের সভাপতি যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এডঃ আখতার হোসেন সাঈদ।
