
জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্থগিত হওয়া শীতকালীন ছুটি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আগামী ১৮ জানুয়ারি থেকে শুরু হয়ে ২২ তারিখ পর্যন্ত চলবে ছুটি। ছুটির আগের ও পরের শুক্রবার শনিবার মিলিয়ে ৯ দিনের ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা।
রোববার (২৮ ডিসেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শীতকালীন ছুটিতে আগামী ১৮ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
উল্লেখ্য, গত ৯ ডিসেম্বরে একটি অফিস আদেশে একাডেমিক ক্যালেন্ডারে নির্ধারিত ছুটি স্থগিত করে পুনরায় নির্ধারণ করা হবে বলে জানানো হয়।