শাফায়েত জামিল মাহির
নরসিংদী সদর উপজেলা প্রতিনিধি।
গত ০৮/০৯/২০২৩ ইং রোজ শুক্রবার ডেঙ্গু সচেতনতা ও মশক নিধন কর্মসূচির অংশ হিসেবে নাগরিয়াকান্দি রওজাতুন উলূম মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং এর এতিম শিক্ষার্থীদের মাঝে মশারি বিতরণ করা হয়।
রোটার্যাক্ট ক্লাব অব নরসিংদী গভর্নমেন্ট কলেজ এবং রোটার্যাক্ট ক্লাব অব মেঘনা নরসিংদী’র যৌথ উদ্যোগে কর্মসূচিটি বাস্তবায়িত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটার্যাক্ট ক্লাব অব গভার্নমেন্ট কলেজের সভাপতি নাঈমুজ্জামান মুয়াজ। এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রোটার্যাক্ট ক্লাব অব মেঘনা নরসিংদী এর সভাপতি রাকিবুল হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ঢাকা ল্যাবএইড হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ
ডা. এ.বি.এম সফিউল্লাহ কবির এবং উনার পরিবারের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন
রোটার্যাক্টর মোহাম্মদ আল আমীন সজীব
ডি.আর.আর ২০২১-২২
রোটারেক্ট জেলা সংগঠন, আর.আই.ডি- ৩২৮২ বাংলাদেশ
এছাড়াও উপস্থিত ছিলেন রোটার্যাক্ট ক্লাবের নরসিংদী এরিয়ার বেশ কয়েকটি ক্লাব সমূহের সদস্যবৃন্দ।
