
শাফায়েত জামিল মাহির
নরসিংদী সদর উপজেলা প্রতিনিধি
নরসিংদী সরকারি কলেজের সাবেক এজিএস, জেলা ছাত্রদল এর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বর্তমান জেলা ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ
এবং নরসিংদী জেলা ছাত্রদল এর সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত এর মুক্তির দাবিতে নরসিংদী জেলার নাগরিয়াকান্দি থেকে সাটিড়পাড়া অব্দি বিক্ষোভ মিছিল করা হয়।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন জেলা ছাত্রদল এর আওতাধীন সকল শাখার নেতৃবৃন্দ। মিছিল টি থেকে জেলা ছাত্রদল এর সভাপতি এবং সাধারণ সম্পাদক এর অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তি প্রদানের দাবি জানানো হয়।
জেলা ছাত্রদল এর সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ কে গত ১২-১০-২০২৩ ইং ঢাকার সেগুনবাগিচা থেকে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের ছাত্র কনভেশন থেকে ফিল্মী কায়েদায় নরসিংদী ডিবি পুলিশ গ্রেফতার করে।
পরিবার সূত্রে জানা যায় সিদ্দিকুর রহমান নাহিদ এর পূর্বে ও ৯ মাস গুম ছিলেন এবং উনার বিরুদ্ধে ৩০ টি মামলা রয়েছে। পরিবারের সদস্যদের ভাষ্যমতে এ সকল মামলা ই রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত এবং হয়রানিমূলক।
সিদ্দিকুর রহমান নাহিদ কে বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
অপর দিকে জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত কে জোড়া খুনের মামলায় হাজিরা দেওয়ার পর আদালত কারাগারে পাঠানোর নির্দেশনা দান করেন। উনি বিগত ২ মাস যাবৎ জেলে অবস্থান করছেন।
তৃণমূল পর্যায়ে যার ফলে ক্ষোভের সঞ্চার হয়েছে এবং তৃণমূল ছাত্রদল কর্মীরা অনতিবিলম্বে এসকল মামলার অপসারণ চান।