
বিশ্বজিৎ নাগ
ঝালকাঠি জেলা প্রতিনিধি
নলছিটি উপজেলায় আজ শুভ উদ্বোধন হলো ৫২ তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪.উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ সিদ্দিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোশেদা লস্কর।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ নজরুল ইসলাম। উপজেলার সকল প্রতিষ্ঠান উক্ত ক্রীড়াপ্রতিযোগিতায় অংশগ্রহন করেন।ঐতিহাসিক চায়নার মাঠে উক্ত উদ্বোধনী অনুষ্ঠান সম্পূর্ণ হয়।