কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১ মণ গাঁজাসহ এক মাদক চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে । সোমবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান। গ্রেপ্তারকৃত মাদক চোরাকারবারি ছয়ফুল ইসলামের বাড়ী ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ঘুঘুরহাট এলাকায়। তিনি ওই এলাকার হাসমত আলীর ছেলে।
