নাটোর জেলা প্রতিনিধিঃ মোঃ আসলাম
নাটোরের লালপুরে বড় ভাইয়ের সুপারি চুরি করতে গিয়ে গাছে থেকে পড়ে বাবুল আকতার(৪৬) নামের এক চোরের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কুজিপুকুর গ্রামে এই ঘটনা ঘটে। সে একই এলাকার আবুল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাবুল এর আপন বড় ভাই আব্দুস সামাদ এর সুপারি গাছে সুপারি চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে চোর বাবুল আকতার । পরে পরিবারের লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
