
নাটোর প্রতিনিধি ঃ নাটোরের সিংড়া উপজেলার আওয়ামীলীগের ৫ নেতা কর্মীকে আটক করেছে সিংড়া থানা পুলিশ। আটককৃতরা হলেন, ১। সিংড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যড. জিল্লুর রহমান, ২। ইটালী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি শীতল কুমার সরকার ৩। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল ৪। আওয়ামিলীগ সদস্য আদেশ আলী সরদার ও ৫। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সন্জয় কুমার সাহা।
মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করে সিংড়া থানা হাজতে রাখা হয়েছে। তবে কোন মামলায় তাদের আটক করা হয়েছে তা এখনো জানায় নি পুলিশ।