নাটোর প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোঃ জয় আহমেদ (১৮) নামের এক যুবক নিহত ও মোঃ জজ আলী নামের এক যুবক আহত হয়েছে।
আজ ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে উপজেলার চামারী ইউনিয়নের সোনার মোড় এলাকায় এই দুর্ঘটনা টি ঘটে। আহত জজ একই এলাকার মোঃ হাকিমের ছেলে। ঘটনাস্থল থেকে এলাকাবাসী আহত জজকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। নিহত জয় আহমেদ (১৬) চামারী ইউনিয়নের গুটিয়া গ্রামের মোঃ কালামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেপরোয়া ভাবে বাইক চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে জয় এবং জজ গুরুতর আহত হলে এলাকাবাসী তাদের কে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জয় কে মৃত ঘোষনা করে। গুরুতর আহত মোঃ জজ আলীকে উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।