
এস এম মিজানুর রহমান
তাহিরপুর (সুনামগঞ্জ)
সমবায় এমন একটি প্রতিষ্ঠান যেখানে সম্মিলিতভাবে সকলের কল্যাণ হয়।
৫৩তম জাতীয় সমবায় দিবস আজ। এবারের সমবায় দিবসের প্রতিপাদ্য ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’। সমবায় সম্পর্কে জনগণকে সচেতন এবং সমবায় আন্দোলনে গতিশীলতা আনতে প্রতিবছর নভেম্বর মাসের প্রথম শনিবার দিবসটি পালন করা হয়।
নানা আয়োজনের মধ্য দিয়ে সারাদেশে আজ দিবসটি পালিত হচ্ছে।
এ উপলক্ষে আজ (শনিবার) সকাল ১০টায় সমবায় অধিদপ্তর সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা অফিসের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল রে্্যলী,পতাকা উত্তোলন, ও আলোচনা সভা।
তাহিরপুর সমবায় অফিসার আশীষ আচার্য্যের সভাপতিত্বে,উপজেলা সমবায় পরিদর্শক রাশেদুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিকাশ চন্দ্র সাহা, উপজেলা মাধ্যমিক সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, সমাজ কর্মী ও সাংবাদিক এস এম মিজানুর রহমান, উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক আব্দুল আলীম ইমতিয়াজ, সহ বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা।
প্রধান অতিথি বলেন, দারিদ্র্য বিমোচনের প্রধান উপায় অর্থনৈতিক উন্নয়ন, আর অর্থনৈতিক উন্নয়নের শ্রেষ্ঠ মাধ্যম হলো ‘সমবায়’। সম্মিলিত ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার দ্বারা সমবায় গণতান্ত্রিক পদ্ধতিতে স্বনির্ভরতা অর্জন ও আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখে।
তিনি আরো বলেন, কৃষি, মৎস্য, দুগ্ধ, পরিবহণ, গৃহায়ন, শিল্প, বিমা, বাজারজাত করা সহ অর্থনীতির সকল ক্ষেত্রে সমবায় কার্যকর পদ্ধতি হিসেবে পরিচিত। মূলধন গঠন, বিনিয়োগ, পুষ্টিচাহিদা পূরণ, নারীর ক্ষমতায়ন, আবাসন সুবিধা সমবন্ঠনে সমবায়ের ভুমিকা অপরিসীম।