
নান্দাইল সংবাদদাতা
অদ্য ২৮.১১.২৩ ইং তারিখ বেলা ১১ টায় ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার অফিস ADR এর মাধ্যমে মীমাংসিত ৫ জোড়া দম্পতিদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রাশিদা রহমান মহিলা বিষয়ক কর্মকর্তা নান্দাইল, ময়মনসিংহ। তিনি তার বক্তব্যে নির্যাতন মুক্ত পরিবার গঠনের প্রতি আহবান করেন, সেই সাথে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির সকল কার্যক্রমের প্রশংসা করে ব্র্যাককে ধন্যবাদ জ্ঞাপন করেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্বনাথ কুন্ডু ডেপুটি ম্যানেজার ময়মনসিংহ। তিনি ব্র্যাকের পক্ষ থেকে সমস্যাগ্রস দম্পতিদের মনোবল বৃদ্ধি করার জন্য অসুখী ও কলহ পূর্ণ সম্পর্কের প্রভাব নির্ণয় করে সুখী ও সমৃদ্ধপূর্ণ পরিবার গঠনে দম্পতিদের উদ্বুদ্ধ করেন। এছাড়াও বাল্য বিয়ে প্রতিরোধ ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ নিয়ে আলোচনা করা হয়। সবশেষে সকল দম্পতিদের সুন্দর ভবিষ্যত কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।উক্ত মতবিনিম সভার বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় ছিলেন শামীমা আক্তার অফিসার সেল্প ব্র্যাক নান্দাইল, ময়মনসিংহ।