খন্দকার সোহাগ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
২রা জুন নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব পৌরসভার মাসাব (৩নং) ওয়ার্ডে মোঃ শের আলী গাজী(৭০) নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।
পারিবারিক সুত্রে জানা যায়, শের আলী গাজী একজন মানসিক প্রতিবন্ধী ছিলেন। মাঝে মাঝে তিনি পারিবারিক কলহের জের ধরে,দরি নিয়ে বেরিয়ে যেতেন, আত্মহত্যার উদ্দেশ্যো। কিছু দিন আগে তার বসন্ত হয়,কিন্তূ আরোগ্যের পর থেকেই তিনি এমন মানসিক রোগে ভোগছেন। তার মেজাজ খিটখিটে হয়ে যায়। এবং যখন তখন আত্মহত্যার উদ্দেশ্যে ঘর থেকে রশি নিয়ে বের হয়ে যান। পহেলা জুন সকাল থেকে উনি বাড়ির বাহিরে। তার ছেলে মিজানুর রহমান(৪০)অনেক খোঁজাখুঁজির পরও খুঁজে পান না। পরবর্তীতে ২ই জুন ভোর সকালে তার বাড়ির পাশে একটি আম গাছের ডালে বৃদ্ধ শের আলীর ঝুলন্ত লাশ দেখতে পায় প্রতিবেশী। প্রতিবেশীর খবর পেয়ে মিজানুর রহমান রূপগঞ্জ পুলিশকে ফোন দিলে পুলিশ এসে বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করে,ও ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জে প্রেরণ করে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শের আলী গাজীর সাথে তার ছেলে মিজানের সাথে খুব ভালো সম্পর্ক ছিল না। এবং তার পিতা কে ঠিকমতো ভরণ পোষণ দিত না। মিজানের স্ত্রীর সাথে কথা বলে জানা যায়, মিজান একটি ছোট গার্মেন্টসে কাজ করে, এবং তার স্ত্রী আগে একটি গার্মেন্টসে কাজ করতো,কিন্তু বর্তমানে তার চাকরি না থাকায় সে বেকার।তার শশুর যখন তখন যে কারো কাছে হাত পেতে টাকা চাইতো। এতে তাদের সম্মানহানি হতো বলে তার শশুরের সাথে ছেলের মাঝে মাঝে দ্বন্দ্ব হতো।
এই ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি(তদন্ত)আতাউর রহমান জানান, আমরা একটি বৃদ্ধির লাশ পেয়েছি এবং পোস্টমর্টেম জন্য নারায়ণগঞ্জে প্রেরণ করা হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট আসার পরে বিস্তারিত জানা যাবে ।
