মোঃ শাহিনুল ইসলাম নূর
নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি
নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের সূর্য নগর নামক স্থানে আজ বিকাল ৩:০০ ঘটিকায় মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন মোতাবেক অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে নিষিদ্ধ ঘোষিত আনুমানিক ৩০০০ মিটার চায়না দুয়ারি জাল জব্দ করা হয় এবং একজনকে ১০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদন্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ঈফফাত জাহান তুলি। এসময় উপজেলা মৎস্য অফিসার ও নালিতাবাড়ী থানার পুলিশ সদস্যগণ উপস্থিত থেকে সহযোগিতা করেন।
উদ্ধারকৃত নিষিদ্ধ জাল।
