
নালিতাবাড়ী সংবাদদাতা
তথ্যই শক্তি, জানবো জানাবো, দুর্নীতির রুখবো এই স্লোগানকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে দুদিন ব্যাপি তথ্য মেলা অনুষ্ঠিন হয়েছে ।
নালিতাবাড়ী উপজেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটির (সনাক) এর যৌথ আয়োজনে ৩০ অক্টোবর সোমবার ৩১ অক্টোবর মঙ্গলবার এ দুইদিন ব্যাপী নালিতাবাড়ী শহীদ মিনার প্রাঙ্গনে তথ্য মেলা আয়োজন করা হয় ।
উপজেলা নির্বাহী অফিসার খৃষ্টফার হিমেল রিছিল সভাপতিত্বে, প্রধান অতিথি ও উদ্বোধক হিসাবে উপস্থিত থাকেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলাম।
সচেতন নাগরিক কমিটি (সনাক) নালিতাবাড়ী সূত্রে জানা যায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে দুর্নীতিপ্রতিরোধ তথা টেকসই উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ৯ম জাতীয় সংসদের ১ম অধিবেশনেই তথ্য অধিকার আইন ২০০৯ পাস করেছে । তথ্য অধিকার আইন বিষয়ে জনসচেতনতা বৃদ্বি, জনগণের তথ্য প্রাপ্তি নিশ্চিত করার মাধ্যমে তথ্য অধিকার আইনের যথাযথ বাস্তবায়ন এর লক্ষ্যে সচেতন নাগরিক কমিটি (সনাক) নালিতাবাড়ীর ইয়েস সদ্যসরা তথ্য আবেদন ফরম পূরণ করতে সহযোগিতা করেন । এতে সরকারি বেসরকারি ২৮ টি প্রতিষ্ঠান স্টলে অংশগহন করে করেন এবং তথ্য আবেদন কারীদের তথ্য দিয়ে থাকেন । আলোচনা সভা শেষে অতিথি বৃন্দ মেলার স্টল গুলো ঘুরে দেখেন ।