
নওগাঁ প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে নিখোঁজের তিনদিন পর মমতা (১১) নামের এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ থানা পুলিশ ।
আজ (৬ সেপ্টেম্বর) ৪ টার দিকে উপজেলার পাঁড়ইল ইউনিয়নের তল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে।
নিহত শিশুটির সাথে কি হয়েছে, কি কারনে এমন ঘটনা ঘটেছে তার সঠিক কারন এখন পর্যন্ত নির্ণয় করতে পারেনি । পুলিশ বলছে বলছেন ময়নাতদন্তের পরই জানা যাবে আসল কারণ।
নিহত মমতা, তল্লা গ্রামের মিনহাজুল ইসলামের মেয়ে, পরিবার ও পুলিশ সূত্রে জানা
যায় , শিশু মমতা, তল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী। গত ৪ সেপ্টেম্বর সকালে স্কুলে যাবার পথে নিখোঁজ হয়। পরিবারের সদস্য ও পুলিশ অভিযান চালিয়েও মিলেনি মমতার সন্ধান।
শনিবার ৬ সেপ্টেম্বর পুকুরের পাশ দিয়ে এক মহিলা হেঁটে যাওয়ার সময় বিকট গন্ধে সন্দেহ হলে আশেপাশের লোকজনকে জানালে তারা এসে মমতার মরদেহ দেখতে পেলে পুলিশে খবর দেয়।
পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ বিষয়ে নিয়ামতপুর থানার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ঘটনার সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। #