মোঃ সোহেল
ময়মনসিংহ জেলা প্রতিনিধি
আজ বেলা ১১টায় নগরীর বিভিন্ন দোকান সমূহে খাবারের গুনগত মান, পানির বিশুদ্ধতা ইত্যাদি বিষয়গুলো পরীক্ষা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।
এ সময় সরেজমিনে পরিশর্দন করেন স্যানিটারি ইন্সপেক্টর মোঃ জাবেদ ইকবাল সহ প্রমূখ উপস্থিত ছিলেন। এ সময় গণমাধ্যমকে তারা বলেন জনগণের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সিটি কর্পোরেশনের এই অভিযান অব্যাহত থাকবে। ভেজাল খাদ্য রোধে ময়মনসিংহ সিটি কর্পোরেশন কঠোর অবস্থানে, কাউকেই ছাড় দেওয়া হবে না।
