মোঃ মনজিরুল ইসলাম স্টাফ রিপোর্টার নীলফামারী
নীলফামারীতে ট্রাক্টর উল্টে চাপা, পড়ে চালক মফিজুল ইসলাম (২২) নিহত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১২ টার সময় জেলা সদরের কচুকাটা ইউনিয়নের বাবুরবাজার এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত মফিজুল একই ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার মৃত ওয়াহেদ আলীর ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে কচুকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ জানান, জমিতে হাল চাষ করে শেষে চালক, মফিজুল ইসলাম টাক্টর ধোয়ার জন্য বুড়িখোড়া নদীর দিকে যাচ্ছিলেন, পথে বাবুর বাজার এলাকায় সড়ক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরসহ,উল্টে সড়কের ধারে খাদে উল্টে পড়ে। এতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় মফিজুল ইসলাম। খবর পেয়ে নীলফামারী দমকল বাহিনির একটি ইউনিট ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
নীলফামারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো: এনামুল হক জানান, সড়কে নিয়ন্ত্রণ, হারিয়ে ট্রাক্টটি সড়কের পাশে থাকা খাদে উল্টে পড়লে চালক মফিজুল ইসলাম টাক্টরের নিচে চাপা পড়েন খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে খাদ থেকে ট্রাক্টরটি সড়কে তোলা হলে চালক মফিজুলকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে পরিবারের কাছে মরদেহ, হস্তান্তর করা হয়।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রউপ বিষয়টি নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিসের, কর্মীরা ওই চালকের মরদেহ, উদ্ধার, করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
