
আবু সাঈদ মো. ফরহাদ নওরোজ নাহিন,
নীলফামারী জেলা প্রতিনিধি::
হিমালয় ঘেঁষা উত্তরের জেলা নীলফামারীতে টানা ২ দিন ধরে চলছে মৃদ্যু শৈত্য প্রবাহ। ঘন কুয়াশার চাঁদরে ঢেকে গেছে চারিদিক। সকাল গড়িয়ে ভরা দুপুরেও দেখা মিলছেনা সুর্যের। দিনে দিনে কমছে তাপমাত্রা। প্রচন্ড ঠান্ডা আর হিমেল বাতাশে বিপর্জস্থ হয়ে পড়েছে এ অঞ্চলের খেটে খাওয়া জনজীবন। ঘন কুয়াশায় যানবাহনগুলো চলছে হেডলাইট জ্বালিয়ে।
মঙ্গলবার (২ জানুয়ারী) সকালে সরেজমিনে নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে গিয়ে দেখা গেছে, স্বপ্ল তাপমাত্রা শরীরে খাপ খাইয়ে নিতে না পারায় বেড়েছে কোল্ড ডায়রিয়াসহ নানা শীতজনিত শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা।
সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হাকিম জানান, “সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় তিন কিলোমিটার। মূলত: এই বাতাসের কারণেই শীত বেশি অনুভূত হচ্ছে। বুধবার তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। এ অবস্থা কয়েক দিন চলবে বলেও জানান তিনি।”