
আবু সাঈদ মো. ফরহাদ নওরোজ নাহিন
নীলফামারী প্রতিনিধি:
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নীলফামারীর ৪টি আসনেই প্রার্থীদের প্রতিক বরাদ্ধ দিয়েছে নির্বাচন কমিশন৷
নীলফামারী-১: (ডোমার ডিমলা) এ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার নৌকা, এ আসনে তৃনমুল বিএনপি থেকে এন,কে আলম চৌধুরী সোনালী আশ, জাতীয় পার্টি থেকে মনোনীত প্রার্থী মো. তছলিম উদ্দিন লাঙ্গল, স্বতন্ত্র প্রার্থী জাফর ইকবাল সিদ্দিকী নোঙ্গর, মো. ইমরান কবির চৌধুরী ট্রাক, জাতীয় পার্টি(জেপি) থেকে মনোনীত প্রার্থী মো. মখদুম আযম আশরাফি বাইসাইকেল এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট থেকে মনোনীত প্রার্থী মো. সিরাজুল ইসলাম টেলিভিশন প্রতিকে নির্বাচন করবেন৷
নীলফামারী-২(নীলফামারী সদর) এ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নুর নৌকা, জাতীয় পার্টি থেকে মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী লাঙ্গল, বাংলাদেশ কংগ্রেস থেকে মনোনীত প্রার্থী মো. মোরসালিম ইসলাম ডাব এবং স্বতন্ত্র থেকে জয়নাল আবেদীন ট্রাক প্রতিকে নির্বাচন করবেন।
নীলফামারী-৩(জলঢাকা) এ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক গোলাম মোস্তফা মনোনয়ন পত্র দাখিল করলেও পরে তা প্রত্যাহার করেন৷ এ আসনে জাতীয় পার্টি থেকে মনোনীত প্রার্থী রানা মোহাম্মদ সোহেল লাঙ্গল, তৃনমুল বিএনপি থেকে মনোনীত প্রার্থী সোনালী আশ, স্বতন্ত্র প্রার্থী মো. সাদ্দাম হোসেল পাভেল কাচি, হুকুম আলী খান ট্রাক, কাজী ফারুক কাদের কেটলী, মার্জিয়া সুলতানা ঈগল, আবু সাঈদ শামিম মোড়া এবং বাংলাদেশ কল্যাণ পার্টি থেকে মনোনীত প্রার্থী বাদশা আলমগীর হাতঘড়ি প্রতিকে নির্বাচন করবেন৷
নীলফামারী-৪(কিশোরগঞ্জ-সৈয়দপুর) এ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. খায়রুল আলম বাবুল মনোনয়ন পত্র দাখিল করলেও পরে তা প্রত্যাহার করেন। জাতীয় পার্টি থেকে মনোনীত প্রার্থী আহসান আদেলুর রহমান লাঙ্গল৷ স্বতন্ত্র প্রার্থী মোকসেদুল মোমিন ট্রাক, সিদ্দিকুল আলম কাচি৷ এছাড়াও
তৃনমুল বিএনপি থেকে মনোনীত প্রার্থী ডা. আব্দুল্লাহ আল নাসের সোনালী আশ, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন থেকে মনোনীত প্রার্থী এম সাজেদুল করিম নোঙ্গর, জাতীয় সমাজ তান্ত্রিক দল (জাসদ) মো. আজিজুল হক মশাল এবং ন্যাশনাল পিপলস পার্টি থেকে মনোনীত প্রার্থী মো. আব্দুল হাই সরকার আম প্রতিকে নির্বাচন করবেন।
আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বলে জানিয়েছেন জেলা রিটার্ণিং অফিস৷
এদিকে প্রতিক বরাদ্দের পর থেকেই নির্বাচনী মাঠে প্রচার প্রচারণায় নেমেছেন প্রার্থীরা৷