
নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের এমপি অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হকের হস্তক্ষেপে দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়া বারহাট্টা উপজেলার মনাষ-নৈহাটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বারহাট্টা উপজেলার মনাষ থেকে নৈহাটি বাজার পর্যন্ত সড়কটি অনেক গুরুত্বপূর্ণ। সড়কটি দিয়ে সপ্তাহে প্রতি সোমবার ঐতিহ্যবাহী নৈহাটি গরুর হাটে সারা দেশের পাইকাররা আসে। গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকায় সবাইকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিষয়টি দৃষ্টিগোচর হয় এ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হকের। তিনি তাৎক্ষণিক ভাবে অতি দ্রুত সড়কটি সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন।
এলজিডির বারহাট্টা উপজেলা প্রকৌশলী কাজী বাতেন বলেন, এই সড়কটি মেরামতের জন্য আমরা ইস্টিমিট পাটিয়েছি। হয়তো আগামী অর্থবছরেই এটি টেন্ডার হবে।