
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে কামাল কমপ্লেক্স নামে একটি বেসরকারি মাদরাসার আশ্রয়কেন্দ্রে এমনভাবে খাবারের ব্যবস্থা করা হচ্ছে যেন মেহমান আপ্যায়ন চলছে। প্রতিবেলার খাবারে রাখা হচ্ছে মাছ-মাংস।
অনেক জায়গায় সহায়তা কার্যক্রমে সমন্বয়ের অভাব দেখা দিলেও সেখানে প্রতিবেলায় ভালো খাবার খাওয়ানো সত্যিই প্রশংসনীয় বলছেন অনেকেই।
জানা গেছে, বন্যায় বসতঘর ছেড়ে নোয়াখালীর বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ। কামাল কমপ্লেক্স মাদরাসায় আশ্রয় নিয়েছেন প্রায় শতাধিক নারী-পুরুষ ও শিশু। মালিক মো. কামাল হোসেন নিজের বাসার মেহমান মনে করে তাদের আপ্যায়ন করছেন। তাই প্রতিবেলায় দিচ্ছেন মাছ-মাংস।
বাহার হোসেন নামে এক বাসিন্দা বলেন, আশ্রয়কেন্দ্র চালাতে অনেক হিমশিম খেতে হয়। তবে কামাল হোসেন নিজের মেহমান মনে করে মানুষকে খাওয়াচ্ছেন। এটার জন্য মানুষরা খেয়েও খুশি হচ্ছেন আর দোয়া করছেন।
মাদরাসাটির তত্ত্বাবধায়ক বসনিয়া বলেন, আসলে সবাই পরিস্থিতির স্বীকার। নাহয় আমরা এমন আপ্যায়নের সুযোগ পেতাম না। আমাদের মালিক তাই সুন্দর ব্যবহার ও সুন্দর আপ্যায়নের ব্যবস্থা করেছেন। তিনি প্রতিবেলায় মাছ-মাংস খাওয়ানোর ব্যবস্থা করছেন। উনার এমন কার্যক্রম শেষ দিন পর্যন্ত অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।