
স্টাফ রিপোটার।।
পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থানার, মো: মোকছেদুল ইসলাম (রিপন) ২৭ নামে ওয়ারেন্টভুক্ত আসামি দীর্ঘ ৫ বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিল, অবশেষে আসামিকে আটক করেছে জেলা পুলিশ।
যানা যায়, গ্রেফতারকৃত আসামি মো: মোকছেদুল ইসলাম ওরফে রিপন, বিরুদ্ধে পঞ্চগড় জেলায় ১০ টি সিআর, ঠাকুরগাঁও ৭ টি সিআর এবং ০৩ টি জিআর সব মিলে ২০ টি মামলা ছিলো।
আসামি মোকছেদুল ইসলাম ওরফে (রিপন) ২৭, পিতাঃ মো. শফিকুল ইসলাম, সাং খেরকিডাঙ্গী (ফকিরপাড়া), ডাকঘর- মাঝিপাড়া, থানা- তেঁতুলিয়া, জেলা- পঞ্চগড়। তেঁতুলিয়া মডেল থানা কর্তৃক নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা হতে গ্রেফতার করা হয়।
পঞ্চগড় জেলা পুলিশ সুপার জনাব, এসএম সিরাজুল হুদা, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার জনাব কনক কুমার দাস ( ক্রাইম এন্ড অপস)।
পঞ্চগড়ের তেঁতুলিয়া মডেল থানা অফিসার ইনচার্জ জনাব সুজয় কুমার রায়, পুলিশ পরিদর্শক জনাব আরমান আলীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এসআই তপন কুমার রায়সহ সকল ফোর্সদের সুকৌশলে ওয়ারেন্টভুক্ত আসামিকে দীর্ঘ ৫ বছর পর পলাতক মোকছেদুল ইসলাম রিপন নামের আসামিকে তথ্য প্রযুক্তির সহায়তায় গ্রেফতার করতে সক্ষম হয়।
কর্তৃপক্ষ নির্দেশনানুযায়ী আসামিক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।