নাটোর জেলা প্রতিনিধিঃ মোঃ আসলাম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, একুশে ফেব্রুয়ারি উপলক্ষে নাটরের স্থানীয় পত্রিকা, দৈনিক প্রান্তজনের আয়োজনে পঞ্চম বারের মতো পাথর বইমেলা অনুষ্ঠিত ।
আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে নাটোর শহরের কানাইখালী (পুরাতন বাসস্ট্যান্ডে) স্থানীয় পত্রিকা দৈনিক ‘প্রান্তজন’ এর আয়োজনে এই ‘পথ বইমেলার উদ্বোধন করা হয়।
আয়োজক কমিটি জানান, এবার পঞ্চমবারের মতো নাটোরে পথ বইমেলার আয়োজন করা হয়েছে। এ মেলায় নাটোরের লেখক, ছড়াকার, সাহিত্যিক এবং কবিদের বই নিয়ে দিনব্যাপি এই বইমেলার আয়োজন করা হয়েছে। এই পথ বইমেলাটি পাঠক, লেখকদের মিলনমেলায় পরিণত হয়েছে।
অনেকে লেখকের অটোগ্রাফযুক্ত বই কিনতে পেরে আনন্দিত করেন।
বইমেলায় কবি কামাল খাঁ, রফিকুল কাদির, লেখক ও ছড়াকার এম আসলাম লিটন, কবি আসাদজ্জামান, গনেশ পাল, ড. হাসান রাজা, শংকর পাল, পলাশ সাহা উপস্থিত ছিলেন।
আয়োজনকারী দৈনিক ‘প্রান্তজন’ পত্রিকার সম্পাদক সাজেদুর রহমান সেলিম জানান, এই পথ বইমেলায় শতাধিক লেখক ও প্রকাশকের পদচারণায় মুখরিত হয়ে উঠে। বিশেষ করে পাবনা, রাজশাহী, নওগাঁসহ বিভিন্ন জেলার থেকে লেখকরা উপস্থিত থাকেন। আমরা আশা করি, আগামীতেও আবারও সফল ভাবে উদযাপিত হবে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক জাকির তালুকদার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম রমজান।
