
পটুয়াখালী জেলা প্রতিনিধি ঃ
পটুয়াখালী ইটবাড়িয়া শারিকখালী মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃআঃ লতিফ বিরুদ্ধে বিদ্যালয়ের টাকা ও নিয়োগ বাণিজ্য অভিযোগ সাময়িক বরখাস্ত করেন বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আইয়ুব আলী মাদবর ও ম্যানেজিং কমিটি ।
সভাপতি বলেন, শিক্ষামন্ত্রণালয়ের বিগত অডিট পরবর্তী সময়কাল হইতে ৩০/০৬/২০২৩ ইং তারিখ পর্যন্ত বিদ্যালয়ের যাবতীয় আয়-ব্যয় হিসাব বিবরনী গোপন রেখে দীর্ঘ মেয়াদী বিদ্যালয়ের সকল আয়ের খাত থেকে টাকা আত্মাসাৎ করেছে এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সহ অন্যান্য সদস্যদের স্বাক্ষর জাল করিয়া নিয়মিত রেজুলিউশন প্রস্তুত করে বিভিন্ন খাত হইতে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ করে।
এমনকি ভুয়া রেজুলিউশন প্রস্তুত করিয়া সম্পূর্ণ অবৈধভাবে বিদ্যালয়ে শিক্ষক কর্মচারী নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করেছেন মর্মে বিদ্যালয় ম্যানেজিং কমিটির মাধ্যমে অডিট কমিটি করা প্রতিবেদনে প্রোতিয়ামান হওয়ায় গত ১৫/০৯/২০২৩ ইং তারিখের ম্যানেজিং কমিটির সভার সিন্ধান্ত মোতাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের দায়ে কেন আইনগত অবস্থা গ্রহণ করা হইবে না মর্মে বিগত ২০/০৯/২০২৩ ইং তারিখ জবাব চেয়ে প্রথম নোটিশ প্রদান করা হয়।
প্রধান শিক্ষক মোঃআঃ লতিফ নোটিশের কোন জবাব প্রদান না করায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক তাকে পুনরায় বিগত ২৬/১০/২৩ ইং তারিখ দ্বিতীয় নোটিশ প্রদান করা হয় এবং দ্বিতীয় নোটিশে উল্লেখিত তারিখের মধ্যে কোন জবাব দেয়নি। ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক পুনরায় তৃতীয় বার গত ৩০/১১/২০২৩ ইং নোটিশ প্রদান করা হয়, সভাপতি আরো বলেন একাধিকবার মৌখিকভাবে সতর্ক ও পরপর তিনবার লিখত কারন দর্শানোর নোটিশ প্রধন করার পরও নোটিশের কোন তোয়াক্কা না করিয়া বিভিন্ন মারফত কমিটির বিরুদ্ধে ষড়যন্ত্র, অসৌজন্য মূলক ও ঔদ্ধত্য পূর্ন আচরণ করিয়া আসিতেছে বলে অভিযোগ করেন সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আইয়ুব আলী মাদবর ও ম্যানেজিং কমিটি।
এমতাবস্থায় গত ০৯/০১/২০২৪ ইং তারিখে ম্যানেজিং কমিটির সভার সিদ্ধান্তে মোতাবেক প্রধান শিক্ষক মোঃআঃ লতিফ কে ১০/০১/২০২৪ ইং তারিখ হইতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
এ বিষয় প্রধন শিক্ষক মোঃ আঃ লতিফ কে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি সাংবাদিক দের বলেন আমি কোন নোটিশ পাইনি এবং আমি কোন দুর্নীতির সাথে জড়িত না,আমার বিরুদ্ধে এগুলো সব ষড়যন্ত্র