
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক
দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ভোরের বাংলা নিউজের নিজস্ব প্রতিবেদক কিশোরগঞ্জ মোঃ আল আমিন হোসেন
তিনি বলেন, ‘মানুষের মাঝে আল্লাহর ভয় তথা তাকওয়ার গুণাবলি সৃষ্টির মাধ্যমে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান মেনে চলার দীর্ঘ প্রশিক্ষণ শেষে আমাদের মাঝে আগমন করছে পবিত্র ঈদুল ফিতর। মাসব্যাপী সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের জীবনে শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে। পবিত্র ঈদুল ফিতর ধনী-গরীব সব শ্রেণির মুসলমানদের মধ্যে নিবিড় ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে।’
সাংবাদিক আল আমিন আরো বলেন, ‘পবিত্র ঈদের এই দিনে আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে মানুষে মানুষে দয়া, সৌভ্রাতৃত্ব, সাম্য, ঐক্য ও ভালোবাসার এক মহা সেতুবন্ধন তৈরি করি। আমরা ঐক্যবদ্ধভাবে একটি হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে তৎপর হই এবং সমাজের অবহেলিত, বঞ্চিত, ও দরিদ্র জনগোষ্ঠী মানুষের সাহায্যে এগিয়ে আসি ও একে অপরের সুখানন্দ এবং দুঃখ-কষ্ট ভাগ করে নিই। আমি আমার নিজ জন্মস্থান কিশোরগঞ্জ ইটনা বাসীসহ সহ বাংলাদেশ ও বিশ্বের সকল স্থানে অবস্থিত বাংলাদেশি সহ সকল মুসলমানদেরকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি।
প্রত্যেকের জীবন আনন্দে ভরে উঠুক পরিপূর্ণভাবে মহান আল্লাহ পাক সকলের প্রতি সহায় হোক, ঈদ মোবারক।