
সাজ্জাদ ইয়াসির
পবিপ্রবি প্রতিনিধি
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পালিত হলো জাতীয় গ্রন্থাকার দিবস ২০২৪।
“লাইব্রেরিতে বই পড়ি স্মার্ট বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে আজকের এই অনুষ্ঠানের শুভসূচনা হয়।আজ ০৫/০২/২০২৪ খ্রিঃ রোজ সোমবার সকাল ১০ ঘটিকার সময় পবিপ্রবি উপাচার্য ড. স্বদেশ চন্দ্র সামন্ত ফিতা কেটে লাইব্রেরি দিবসের অনুষ্ঠানের শুভসূচনা করেন।
এরপর লাইব্রেরির সামনে থেকে শুরু করে প্রশাসনিক ভবন পর্যন্ত একটি শুভেচ্ছা র্যালি অনুষ্ঠিত হয়।এরপর লাইব্রেরিতে ডিজিটাল রিসোর্স অ্যাকসেস সেন্টারের উদ্ভোদন করেন পবিপ্রবি উপাচার্য।
এছাড়া বেলা ১০:৩০ মিনিটে টিএসসি অডিটোরিয়ামে একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রফেসর ড. সামজ্জোহার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ড. স্বদেশ চন্দ্র সামন্ত ও মুখ্য আলোচক হিসেবে ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের
গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নাসির উদ্দীন মিতুল।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ আলী ও প্রফেসর ড. সন্তোষ কুমার বসু এবং স্বাগত বক্তব্য দেন পবিপ্রবির কেন্দ্রীয় গ্রন্থাগারের গ্রন্থাগারিক ড. পঙ্কজ কুমার সরকার।
এসময় বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে সবাইকে লাইব্রেরিতে এসে বই পড়ার আহ্বান জানান ও স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।