
সাজ্জাদ ইয়াসির,পবিপ্রবি প্রতিনিধি
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত কর্মকর্তা রাসেলের বহিস্কারের দাবিতে চলমান আন্দোলন স্থগিত করা হয়েছে।
২৫ ফেব্রুয়ারি(রবিবার) শিক্ষকের সম্মান আদায় আন্দোলনের মুখপাত্র রাকিবুল ইসলামের বরাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
একইদিন বেলা ১১:৩০ মিনিটে আন্দোলনরত ছাত্রদের পক্ষ থেকে ৫ দফা দাবি আদায়ে প্রক্টর বরাবর স্মারকলিপি প্রদান ও উপাচার্যের সাথে বৈঠকে বসে আন্দোলনরত শিক্ষার্থীরা।
স্মারকলিপির প্রথম দাবি থেকে জানা যায় গত ২২ ফেব্রুয়ারী কর্মকর্তা পরিষদের মানববন্ধন কর্মসূচি থেকে দেয়া বিতর্কিত বক্তব্যের জন্য সাধারণ শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে।
দ্বিতীয় দফায় ছাত্র-শিক্ষক-কর্মকর্তার আচরনবিধীর নীতিমালা প্রনয়নের দাবি জানানো হয়েছে।
তৃতীয় দফা দাবি থেকে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে শিক্ষার্থীরা যে ভোগান্তি পোহায় তার নিরসনের জন্য ও কর্মকর্তাদের অনিয়মের জন্য শাস্তির বিধানের ব্যাপারে।
এছাড়া চতুর্থ দাবিতে কর্মকর্তাদের শিফটিং এর নিয়ম চালুর ব্যাপারে বলা হয়েছে।
সর্বশেষ দাবিতে শিক্ষক কর্মকর্তাদের রাজনীতি নিষিদ্ধের কথা বলা হয়েছে এবং কেউ রাজনীতিতে সম্পৃক্ত হলে তাকে বহিষ্কারের দাবি জানানো হয়েছে।
উল্লেখ্য গত ১৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের কৃষি কুঞ্জের ডাইনিং কক্ষে শিক্ষক লাঞ্ছনার
ঘটনায় চলমান আন্দোলনের প্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে উপরোক্ত দাবি আদায়ে প্রক্টর বরাবর স্মারকলিপি প্রদান করা হয় ও আন্দোলন স্থগিতের ঘোষণা দেয়া হয়।
তবে দাবি আদায় না হলে আবার ও কঠোর আন্দোলনে নামবে সাধারণ শিক্ষার্থীরা এমনটাই জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।