
সাজ্জাদ ইয়াসির
পবিপ্রবি প্রতিনিধি
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) আন্তঃঅনুষদীয় ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ এর শুভ উদ্বোধন হলো ৩১ জানুয়ারী (বুধবার)। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনপূর্বক এবারের আন্তঃঅনুষদীয় ক্রিকেট টুর্নামেন্ট এর নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু আন্তঃঅনুষদীয় ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর এ বি এম মাহমুদ মোর্শেদ খান এর সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আলী এবং প্রক্টর ও রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত)
প্রফেসর ড. সন্তোষ কুমার বসু। একে একে সকলে বক্তব্য দেওয়ার পর বেলুন উড়িয়ে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন বিশেষ অতিথিদ্বয় প্রফেসর ড. মোহাম্মদ আলী এবং প্রফেসর ড. সন্তোষ কুমার বসু। এরপর ই খাদ্য ও পুষ্টিবিজ্ঞান অনুষদ এবং কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদেরর ছাত্রীদের ম্যাচের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠলো এই টুর্নামেন্টের।
এই টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনা ও দায়িত্বে থাকবে অত্র বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগ। উল্লেখ্য যে, ছাত্রদের ৮ টি টীম এর এবং ছাত্রীদের ৭ টি টীম এর নিয়ে এবারের আন্তঃঅনুষদীয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। ছাত্রদের মোট ১৮ টি ম্যাচ এবং ছাত্রীদের ১২ টি ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে জমজমাট এই ক্রিকেট টুর্নামেন্টের।