
রানা ইস্কান্দার রহমান
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ীতে থানা পুলিশের অভিযানে এক কেজি গাঁজাসহ কারবারি গোলাম মোস্তফা (৬৫) নামের এক ব্যক্তি গ্রেফতার। গ্রেফতারকৃত মোস্তফা রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার
জয়ন্তীপুর গ্রামের মৃত ফজল হক এর পুত্র।
গত রোববার (২১ এপ্রিল) দুপুর আনুমানিক দেড়টায়
পলাশবাড়ী পৌরসভার ০১ নং ওয়ার্ডের মহেষপুর গ্রামের জনৈক সোহেল মিয়ার চায়ের দোকানের সামন থেকে গ্রেফতার করা হয়।
থানা সুত্রে জানা গেছে, গাইবান্ধা পুলিশ সুপার এর নির্দেশনা মোতাবেক গাইবান্ধার পলাশবাড়ী থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে থানার অফিসার ইনচার্জ আজমিরুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে এসআই(নিঃ) রাজু ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গত রোববার (২১ এপ্রিল) দুপুর আনুমানিক দেড়টায় পলাশবাড়ী পৌরসভার ০১ নং ওয়ার্ডের মহেষপুর গ্রামের জনৈক সোহেল মিয়ার চায়ের দোকানের সামনে রংপুর-বগুড়াগামী মহাসড়কের উপর বগুড়াগামী লেনে গাড়ী তল্লাশী করাকালে রংপুর- বগুড়াগামী “বাহন” যাত্রীবাহী বাস, (যার রেজিঃ নং-রংপুর-ব-১১-০০৫৫) তল্লাশী করে এক কেজি শুকনা গাঁজাসহ গোলাম মোস্তফাকে গ্রেফতার করা হয়।
এই বিষয়ে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ আজমিরুজ্জামান জানান, এ বিষয়ে থানায় নিয়মিত মামলা নং-১৮, গত-২১/০৪/২০২৪, ধারা-৩৬(১) সারণির ১৯(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ রুজু করা হয়েছে। সকল ধরনের অপরাধ নিবারণকল্পে পলাশবাড়ী থানা পুলিশের গ্রেফতারী অভিযান অব্যাহত রয়েছে।