
মোঃ রানা ইস্কান্দার
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার দুর্গাপুর গ্রামের সাংবাদিক রবিউল ও তার ভাতিজি মাহমুদার উপর গতকাল সকাল ১০:৩০ মিনিটে হামলা চালিয়েছে একই গ্রামের কাদের আলির স্ত্রী মোছা: হামিদা বেগম, বড় ছেলে মো: মাসুদ,ছোট ছেলে মো: মাহবুবর রহমান, তার বড় ছেলের স্ত্রী মোছা: সাবানা বেগম,পাশ্ববর্তী বাসার মুনছুর আলির স্ত্রী পারুল বেগম,মৃত আব্দুল মান্নানের স্ত্রী মোছা: বিলকিস বেগম ও অজ্ঞাতনামা ২/৩ জন।
আহত সাংবাদিক রবিউলের ভোরের বাংলা নিউজকে বলেন বাসা থেকে দোকানে আসার পথে তারা হঠাৎ রাস্তা অবরোধ করে এবং তাকে বাঁশের লাঠি,দা দিয়ে এলোপাতাড়ি মারধর করে, তার প্যান্টের ডান পকেটে থাকা ব্যবসার জন্য ৫৫,৭০০ টাকা জোরপূর্বক ছিনতাই করে নেয়,এবং তাকে মারধরের সময় তার ভাতিজি ( মাহমুদা) এগিয়ে আসলে তাকেও এলোপাতাড়ি মারধর করে এবং গলায় থাকা স্বর্ণের পাঁচ আনা ( ৫ ) আনা চেইন ছিনিয়ে নেয়। যার মূল্যে ২৫০০০ টাকা। এক পর্যায়ে মারধরে সে অঙ্গান হয়ে পরলে তাকে দ্রুত পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
আপাতত সাংবাদিক রবিউল ও তার ভাতিজি মাহমুদা পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আহত সাংবাদিক রবিউল ভোরের বাংলা নিউজের পলাশবাড়ী উপজেলা প্রতিনিধি