
রানা ইস্কান্দার রহমান
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধা পলাশবাড়ীতে সেটেল্টমেন্ট পরিচালিত চুড়ান্ত
বিআরএস খতিয়ান প্রকাশ ব্যতিত এবং অধিগ্রহনকৃত
জমির অর্থ প্রদান না করেই সড়ক বিভাগের নিকট জমি
হস্তান্তর এবং স্ব-স্ব নিজ দখলীয় অবকাঠামো ভেঙ্গে
নেয়ার মাইকিংয়ের প্রতিবাদে বিশাল এক মানববন্ধন
কর্মসূচি পালন করেছে এলাকার ক্ষতিগ্রস্থ জমির মালিক
ও ভাড়াটিয়ারা।
বৃহস্পতিবার(১১ জানুয়ারী)দুপুরে গাইবান্ধার
পলাশবাড়ী পৌরশহরের নুনিয়াগাড়ী মৌজার ভূক্ত-
ভোগী ক্ষতিগ্রস্থ স্ব-স্ব জমির মালিক-দোকান মালিক,
ব্যবসায়ী ও ভাড়াটিয়ারা গাইবান্ধা জেলা প্রশাসকের
কার্যালয় সম্মুখে সমবেত হয়।এসময় ভূমি অধিগ্রহণ
স্পর্শকাতর বিষয়টির প্রতিবাদে সমবেতরা এ মানব-
বন্ধন কর্মসূচী পালন করে।এতে বক্তব্য রাখেন আজি-
জার রহমান মোল্লা,সুরুজ হক লিটন,সুমন মোল্লা,
মামুন মিয়া,রেজাউল করিম,খায়রুল ইসলাম,মামুন
সরকার ও শাকিল মিয়া ছাড়াও ভুক্তভোগী ভূমি
মালিকরা।
আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন,ঢাকা-রংপুর
মহাসড়কের গাইবান্ধার পলাশবাড়ীতে সড়ক উন্নয়নের
নামে সেটেল্টমেন্ট পরিচালিত চুড়ান্ত বিআরএস
খতিয়ান প্রকাশ করা হয়নি।উপরন্ত অধিগ্রহনকৃত
জমির অর্থ প্রদান না করেই সড়ক বিভাগের নিকট
জমি হস্তান্তর এবং স্ব-স্ব দখলীয় অবকাঠামো ভেঙ্গে
নেয়ার জন্য জেলা প্রশাসন মাইকিং করে।এতে ক্ষুব্ধ
ভূক্তভোগী জমির মালিক তথা ব্যবহারকারী দখলীয়-
দের মাঝে নানা জল্পনা-কল্পনা ছাড়াও মিশ্রপ্রতিক্রিয়া
সহ চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে।
মানববন্ধন চলাকালে ভূক্তভোগী জমির মালিকরা
আরও বলেন,অধিগ্রহনের সময় জমির মালিকদের
মধ্যে যেসব ব্যক্তি-মালিক মোটাঅংকের উৎকোচ
দিয়েছেন কেবলমাত্র তাদের জমির বিপরীতে ক্ষতি
-পূরণের টাকা দেয়া হচ্ছে।আর যারা উৎকোচ দেয়নি
তাদের জমির প্রদেয় অর্থ দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চরম
গড়িমসি করছেন।
ফলে বিক্ষুদ্ধ জমির মালিক ও ভাড়াটিয়া ব্যবসায়ীসহ
ভূক্তভোগিমহল এদিন মানববন্ধন কর্মসুচী পালন
করেন।বিরাজমান সমস্যা নিরসনে মানবিক হস্তক্ষেপ
কামনা করে জেলা প্রশাসক বরাবর নিকট একটি
স্মারকলিপি দাখিল করা হয়।